ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইভেটকার খাদে পড়ে স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা নিহত

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২২ - ০২:২৮:৫৮ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লায় মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার কুটুম্বপুর সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহতরা হলেন— ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)। গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী সহকারী ভূমি কর্মকর্তা। তিনি ফেনী জেলায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, নিহত গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেটকারটি নিজেই চালাচ্ছিলেন। তিনি ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে প্রাইভেটকারটি মহাসড়কের সাহারপাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজন নিহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত যানবাহনটি উদ্ধার করা হয়েছে। বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad