ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পা’টি কার?

Anima Rakhi | আপডেট: ২৩ জুলাই ২০২২ - ০৯:৫৪:১৬ এএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ভাগাড়ে পাওয়া গেছে একটি কাটা পা। শুক্রবার বিকেলে পুলিশ ওই পা উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করায়। পরে পা’টি মাটি চাপা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ সিংহ জানান, পৌর এলাকার পূর্ব মেড্ডার তিতাস নদীর তীরে ময়লার ভাগাড়ে একটি কার্টনে কাটা পা আছে বলে থানায় ফোন আসে।

এক টোকাই পা’টি দেখতে পেয়েছেন বলে জানানো হয়। সেখানে গিয়ে কার্টনের ভেতর বাম পায়ে নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ৪০-৪৫ বছর বয়সি ব্যক্তির পা এটি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কিউটিভি/অনিমা/ ২৩.০৭.২০২২/সকাল ৯.৫৪

▎সর্বশেষ

ad