ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গৌরনদীতে দিনব্যাপী যোগাসন, প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা

Ayesha Siddika | আপডেট: ২২ জুলাই ২০২২ - ০৩:২৯:৩১ পিএম

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এবং মানসিক ও দৈহিক স্বাস্থ্যের উন্নয়নে দিনব্যাপী যোগাসন, প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ যোগসংঘ এবং স্কুল অফ ইয়োগা এন্ড ওয়েলনেস বাংলাদেশ এর সহযোগীতায় এবং মতলবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়োগা ইনস্ট্রাক্টর মো: রোকনুজ্জামান, এলিজা চৌধুরী রুপাসহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় নারী ও পুরুষ মিলে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে আরো বেশি বেশি করার জন্য মতামত ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম স্কুল কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য অবস্থার উন্নতি সাধনের পাশাপাশি ইতিবাচক কর্মকান্ডে আত্মবিশ্বাস গড়ে উঠবে ।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad