ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অবস্থান

Anima Rakhi | আপডেট: ২১ জুলাই ২০২২ - ০৫:০৯:১৮ পিএম
এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে লিপন রায় নামে এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে গত তিনদিন ধরে অবস্থান করছেন আখিঁ অধিকারী নামে এক কলেজ ছাত্রী। লিপন রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। এবং অবস্থানকারী কলেজ ছাত্রী নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচাঁ মাষ্টারপাড়ার মহেন অধিকারীর মেয়ে।আখিঁ অধিকারী সংবাদ কর্মীদের জানান, দীর্ঘ ৬ বছর পূর্বে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সাথে পরিচয় হয়। পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সুবাদে গত দুই বছর পূর্বে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের পাশ্বের মন্দিরে সনাতন ধর্মমতে আমরা বিয়ে করি। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে কয়েকদিন অবস্থান করি। সেখানে লিপন রায় নিজে উপার্জনশীল হওয়ার জন্যে চাকুরী পাওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখার অনুরোধ করেন আমাকে। লিপনের কথামতো আমি বিয়ের বিষয় গোপন রাখি ও নিজ নিজ স্থানে ফিরে আসি। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার সাথে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই আমার বাড়ী হতে গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়ীতে আসি ও তার পরিবারকে আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে অবগত করি।
এব্যাপারে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিনদিন ধরে আমার বাড়ীতে আছে। শুনতেছি তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি সুরাহ করার জন্যে মেয়েটির বাড়ীতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠিয়েছি।বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বিশেষ কাজে ঢাকায় আছি। বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অবস্থান করার কথা শুনেছি। উভয় পক্ষ বসে যেটা ভালো হয়, সেই সমাধান করা উচিৎ বলে আমি মনে করি।

কিউটিভি/অনিমা/ ২১.০৭.২০২২/বিকাল ৫.০৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad