ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রিকশা উল্টে ইডেন ছাত্রীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২১ জুলাই ২০২২ - ১০:৩৯:২৬ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে রিকশা উল্টে সালমা আক্তার (২৪) নামের এক ইডেন কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই মো. হাসান জানান, ঈদের ছুটি শেষে ভোলা থেকে লঞ্চযোগে এসে সদরঘাটে নামেন। পরে একটি রিকশা করে ইডেন কলেজের হোস্টেলে আসার পথে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় হঠাৎ সেটি উল্টে যায়। এতে রিকশা থেকে সড়কে পড়ে সালমা গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের গোলাম কিবরিয়ার কন্যা। পড়ালেখার কারণে তিনি ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কিউটিভি/অনিমা/ ২১.০৭.২০২২/সকাল ১০.৩৯

▎সর্বশেষ

ad