ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

Anima Rakhi | আপডেট: ২০ জুলাই ২০২২ - ০৪:২১:১০ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ( ৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি।
অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,  সাবেক সহ-সম্পাদক হুমায়ুন কবির, সদস্য মাহবুব আলম,  প্রেসক্লাব(নূতন)সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সভপতি-২ মোবারক আলী, সাধারণ সম্পাদক-২ মো.বিপ্লব, সদস্য বিজয় রায় ও সদস্য একে আজাদ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন। 

কিউটিভি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad