ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

লালাবাজারে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২২ - ১১:৪২:১৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নে আর্ত মানবতায় নিবেদিত সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে ইউনিয়নের খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান এস.এ শফি, আল আরাফা ইসলামী ব্যাংক লালাবাজার শাখার ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ইসলামুল হক, সংগঠক আব্দুল কাইয়ুম, খাজাকালু কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ দেলোয়ার হোসেন হিরা, শ্রমিক নেতা রুহুল আমীন প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালে গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে আর্ত মানবতার কল্যাণে এগিয়ে এসে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠ পোষক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া জানান, সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকবে। ইতিমধ্যে দক্ষিণ সুরমার বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্রদের মধ্যে প্রায় ৩০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৮

▎সর্বশেষ

ad