ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নবাবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রেস ব্রিফিং

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২২ - ১০:৫০:৪৭ পিএম

এম সাজেদুল ইসলাম(সাগর) প্রতিনিধি : গত ১৯ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ভোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।ব্রিফিংয়ে সংশ্লিষ্টরা জানান, মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নবাবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।

ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় ১ম পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ২৭৬টি, ২য় পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ৪০০টি, ৩য় পর্যায়ে ২০২১-২২ অর্থ বছরে ৩১৫টি মোট ৯৯১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে।ওই সভায় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/ ১৯.০৭.২০২২/ রাত ১০.৪৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad