ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সদস্য সচিব সেলিমুজ্জামান চৌধুরীর মৃত্যুতে স্মরণ সভা

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২২ - ০৩:১১:৩৪ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার সদস্য সচিব সেলিমুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর হাওয়াপাড়াস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়।স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো. শফিক বলেন, সেলিমুজ্জামান চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন।

সিলেট বিভাগে অকাল বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে দলের সাথে যুক্ত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি আদর্শবান এক কর্মী ছিলেন। যার অবদান কোনদিন ভুলার নয়। তিনি সেলিমুজ্জামান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো. শফিক এর সভাপতিত্বে ও বেলাল হোসেন এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর নেতা চৌদুরী সাহেদ কামাল টিটু, সিলেট জেলা শাখার সদস্য সচিব শ্রীমতি বেবী দেবী, রিয়াজ উদ্দিন, রোকসানা ফৌজিয়া চৌধুরী, নাজমা আক্তার নাজু, রফিক মিয়া, জায়েদ আহমদ, মায়া দেবী, চৌধুরী সাহেদ কামাল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, আছকির আলী প্রমুখ। 

কিউটিভি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১১
▎সর্বশেষ

ad