আখাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ০১:৩০:৩৮ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা কোয়ার পাড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।ছোট কুড়িপাইকা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী’র সভাপতিত্বে ও আখাউড়া থানার উপপরিদর্শক মোঃ ছালেক এর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কসবা আখাউড়ার (সার্কেল) কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার।অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক মোঃ মজনু মিয়া, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার কসবা আখাউড়ার (সার্কেল) কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি  এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং নারীনির্যাতন  প্রতিরোধ সভা আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় অন্য বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।এ সময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad