ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত 

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ০১:২২:৫৮ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে রবিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আক্তার ওই উপজেলার গুনিয়াউক গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে৷এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), নুশরাত (০৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তারের সঙ্গে তার চাচাতো ভাই দুলাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আক্তার বিরোধপূর্ণ জায়গায় বাথরুম নির্মাণ করলে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তারের মৃত্যু হয়।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

▎সর্বশেষ

ad