ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ০১:১৮:১৪ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে শক্রতার জেরে প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে একদল চিহিৃত সন্ত্রাসী। রোববার (১৭ জুলাই) নগরীর বন্দরবাজার এলাকার পড়শী রেস্টুরেন্টের সামনে থেকে প্রকাশ্যে নির্যাতন করে রংমহল টাওয়ারের পূর্ব পাশে পুরাতন জেলের পরিত্যাক্ত কোয়াটারের ঘরে নিয়ে এ হামলা করেন সন্ত্রাসী হানিফ সহ তার সহযোগীরা।জানা গেছে, সন্ত্রাসী হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সহ এসএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সাইবার ট্রাইব্যুনালে গত ৩০ জুন মামলা নং- ৯৮/২২ দায়ের করেন দৈনিক সোনালী সিলেট পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ রায়হান হোসেন।

এই শক্রতার জেরে সন্ত্রাসী হানিফ তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হামলা চালায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রায়হানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠান। আহত রায়হান বর্তমানে হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক রায়হানের পরিবারের পক্ষে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad