ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সিলেট মোবাইল পাঠাগার’র ৭৮৬তম সাহিত্য আসর অনুষ্ঠিত 

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ০১:০৫:১১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগক্তা পরিচালক, সাহিত্য সমালোচক, বিশিষ্ট কবি আশরাফ হাসান বলেন, ‘জ্ঞানীদের জ্ঞানচর্চা জাতিকে আলোকিত করে। আমেরিকাতে লেখক, কবি-সাহিত্যিকদের অনেক মূল্যায়ন করে। ব্যক্তির ভালো কাজ দেশ জাতি ও সমাজকে উন্নত করে।তিনি নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মোবাইল পাঠাগারের ৭৮৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের সচিব, ছড়াকার আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ.এইচ. মাহমুদ রাজা চৌধুরী।সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ সম্পাদক আবদুল কাদির জীবন’র উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়।সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন ছড়াকার আতাউর রহমান বঙ্গি, কবি সাজিদুর রহমান, কবি জুবের আহমদ সার্জন, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ প্রমুখ।

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad