ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলামে মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ১২:৪৫:৫৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী রুহের মাগফেরাত কামনান্তে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে গতকাল ১৭ জুলাই রোববার গোল্ডেন ফিউচার একাডেমী প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ’র সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়া, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর একান্ত সহকারী জুলহাস আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, ইফতেখার গনি, সাহেল আহমদ চৌধুলী কামাল, জেলা যুবলীগ নেতা খালেদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, জাকারিয়া উল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, সাংবাদিক সুলতান সুমন, মোস্তাফিজুর রহমান কামরুল, আদিল ইসলাম লিমন, কয়েছ আহমদ, জুনেদ আহমদ, মালেক আহমদ, নিজাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইসবর মিয়া, সাইদুল ইসলাম, আলিম খাঁন, শাহ হিমেল, সামেদ, লায়েক আহমদ প্রমুখ।

পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অফ পিস, ফ্রিম্যান অফ দি সিটি অফ লন্ডন)। সহযোগিতায় করেছেন রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী এহসান চৌধুরী, সাকিব চৌধুরী, কাওছার চৌধুরী, কামিলা চৌধুরী।পরে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর রূহে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

▎সর্বশেষ

ad