ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২২ - ১০:৩৫:৩৪ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুর এলাকায় রবিবার সন্ধ্যায় অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শাম্মী আক্তার পৌর এলাকার কাউতলীর কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নয়নপুর নামক স্থানে চলন্ত অটোরিকশায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মারা যায়। ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়।

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

▎সর্বশেষ

ad