ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২২ - ০৫:১৪:০৮ পিএম

ডেস্ক ‍নিউজ : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাধ্যমিক শিক্ষায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, শিক্ষা কমিশন ও ওয়ার্ল্ড ডাটা ল্যাবের সমন্বয়ে গঠিত দ্য ওয়ার্ল্ড স্কিলস ক্লকের এক সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়। 

বাংলাদেশের এই গৌরবময় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।  

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় যে অগ্রগতির সূচনা করেছে তা সত্যিই প্রশংসনীয়। জাতিসংঘের এই স্বীকৃতি শিক্ষা পরিবারের কর্মযজ্ঞে নতুন প্রেরণার সূচনা করবে।  

 

 

কিউটিভি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad