ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

Anima Rakhi | আপডেট: ১৭ জুলাই ২০২২ - ০৫:০৫:৫৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।শনিবার (১৬ জুলাই) বাদ আছর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমুখী পয়েন্ট গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কামাল আহমদ, মঈন আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, জামাল আহমদ, আব্দুস সালাম, মো. এনাম হোসেন শিপন, আলীউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, নুরুল আলম, আহবায়ক কমিটির সদস্য শামছু উদ্দিন, ইকবাল উদ্দিন, রাজু আহমদ, আঙ্গুর আলম, বাবুল মিয়া, মো. মশাহিদ, আব্দুল মনা, যুবদল নেতা রিয়াজ আহমদ, মো. কাচা মিয়া মেম্বার, হোসেন আহমদ, সিরাজ আহমদ, আব্দুল কাইয়ুম মামুন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মন্নান, চান মিয়া, মাহফুজ মামুন, নুর আহমদ, রুবেল আহমদ, আব্দুল মান্নান, জগলু আহমদ, লিলু মিয়া, সালমান আহমদ, পারভেজ আহমদ, মো. ইব্রাহীম, সৈয়দ নূর, সৈয়দ আহমদ, মঈন ইব্রাহীম, আলহাজ্ব ফয়সাল, আল আমিন সফু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল হাসনাত বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শহীদ বদিউজ্জামান ধনিকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাই ধনি হত্যার দায়ভার এই সরকারকেই নিতে হবে। নির্যাতন, হত্যা, হামলা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। প্রতিটি হত্যার বিচার এ দেশের সাধারণ জনগন করবে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে।

কিউটিভি/অনিমা/১৭.০৭.২০২২/বিকাল ৫.০৫

▎সর্বশেষ

ad