ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টিভি দেখার নামে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ০১:০১:০২ পিএম

ডেস্ক নিউজ : টিভি দেখার নাম করে বাসায় ঢুকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার বিকালে টাঙ্গাইল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ভিকটিমের বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বকেয়া আদায় করতে বাইরে যায় এবং মা দোকানে ছিলেন। দোকানের পাশেই ওই ব্যবসায়ীর বাসা হওয়ায় কর্মচারী রুবেল টিভি দেখার নাম করে দোকান থেকে বাসায় যায়। ওই সময় ব্যবসায়ীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে একাই বাসায় ছিল। 

সেই সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে রুবেল। রাতে সবাই বাসায় ফিরলে ভুক্তভোগী ঘটনাটি বাবা-মাকে জানিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ধর্ষক রুবেল রাতেই পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানায়, ধর্ষণের ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে টাঙ্গাইলের সদর থেকে গ্রেফতার করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৬.০৭.২০২২/দুপুর ১.০০

▎সর্বশেষ

ad