ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুতে ১০ কিলোমিটার তীব্র যানজট

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ১০:১৫:২৫ এএম

ডেস্ক নিউজ : পদ্মা সেতুর ভাঙ্গা প্রান্তে হাইওয়ে এক্সপ্রেসে আতাদী টোল প্লাজার সামনে ও ভাঙ্গা বাজার চৌরাস্তা হইতে বাবনাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ যানজটে আটকা পড়ে ভোগান্তির স্বীকার হাজার হাজার যানবাহনের যাত্রী। তবে যানজট নিরাসনে ভাঙ্গা হাইওয়ে ও ট্রাফিক পুলিশ রাত দিন চেষ্টা করে যাচ্ছেন। 

যানজটের কারণ হিসেবে স্থানীয়রা মনে করেন, পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। গাড়ী চলাচল করছে আগের চেয়ে শতগুন। 

এছাড়া ভাঙ্গা বাজার চৌরাস্তা মোড়ে ভ্যান, অটোসহ বাজার থেকে বিভিন্ন মালামাল ভর্তি যানবাহন রাস্তা পার হওয়ার সময়ে এই যানজটের সৃষ্টি হয়। বাবনাতলা এক ব্যবসায়ী ফরহাদ জানায়, ভাঙ্গা থেকে গাড়ী সারি বাবনাতলা পর্যন্ত যানজট দেখা গেছে। দ্রুত কোন পদক্ষেপ না নিলে যানজটের কোন সমাধান হবে না।
কয়েকজন চালক জানান, গুলিস্তানের যানজট এখন ভাঙ্গাতে। পদ্মা সেতু চালুর আগে মহাসড়ক প্রসস্থ করার দরকার ছিল। 

ঈদুল আজহার ছুটি শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই পরিবার রেখে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য লাখ লাখ মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। 
বৃহস্পকিবার ও শুক্রবার ঢাকামুখী যাত্রী ও যানবাহনের প্রচন্ড চাপ ছিল বেশি। এই জন্য যাত্রী বেড়েছে কয়েক গুণ বেশি। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দিন দিন গাড়ী চাপ বাড়ছে। টোল প্লাজার সামনে গাড়ি যট থাকায় ভোগান্তি পড়ে মানুষ। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো.হামিদ উদ্দিন জানান, আমাদের জনবল সংকট, যে কয়জন পুলিশ আছে তাদের নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছি, রাস্তার যানজট ঠিক রাখব না সড়কে এ্যাক্সিডেন্ট হলে সেখানে পুলিশ পাঠাব। সড়কে প্রচুর যানবাহনের চাপ বেশী। হাইওয়ে এক্সপ্রেস ভাঙ্গা পর্যন্ত শেষ হওয়ার পর বরিশাল পর্যন্ত রাস্তা সরু। যে কারণে বেশি যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এআইজি মহদয়ের সাথে কথা বলেছি দ্রুত লোক বাড়ানোর জন্য। এছাড়া ভাঙ্গা বাজার মোড়ে গাড়ী ঘুরিয়ে রোড ক্রোস করে। এ কারণে যানজটের সৃষ্টি হয়। কয়েকটি কারণ চিহ্নিত করছি। ভাঙ্গা থেকে মহাসড়ক প্রসস্ত ও জনবল বাড়লে যানযটের সমাধান হবে বলে আশা করছি। ভাঙ্গা  ট্রাফিক পুলিশের ৫/৬ জনবল দিয়ে তারা কোন রকম কাজ করেছে ।

কিউটিভি/অনিমা/১৬.০৭.২০২২/সকাল ১০.১৫

▎সর্বশেষ

ad