ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গরম যখন চরমে’ যে ছবি ভাইরাল

Anima Rakhi | আপডেট: ১৫ জুলাই ২০২২ - ১০:৪৬:২৮ পিএম

ডেস্ক নিউজ : ‘গরম যখন চরমে’ শিরোনামে এক ড্রামের পানিতে বাবা, ছেলে ও মেয়ে শান্তির পরশ খুঁজছেন! এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জহিরুল ইসলাম নয়ন নামের একজন তার ফেসবুকে ছবিটি শুক্রবার (১৫ জুলাই) দুপুরে পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তের মাঝে হাজারও ফেসবুক আইডিতে ছড়িয়ে যায়।

জহিরুল ইসলাম নয়ন গৌরীপুর জানান, গরমে সারা দেশের মতো পরিবারের সবাই অতিষ্ঠ! সেই গরম থেকে বাঁচতে ড্রামে ঠাণ্ডা পানি ঢেলে সেখানেই ছেলে আর মেয়েকে নিয়ে জীবনের একটু স্বস্তির চেষ্টা করেছি। এ যেন গরিবের এসির সুখ!

তিনি আরও জানান, ওই ড্রামে একসঙ্গে ছিলেন তার কন্যা নায়েলা নাজিবাহ ইসলাম রূপকথা আর পুত্র আব্দুল্লাহ আল জুরাইজ। তাদের বাড়ি ময়মনসিংহে। আর ছবিটি ক্যামেরাবন্দি করেন জহিরুল ইসলাম নয়নের স্ত্রী লুলু মারাজান লুসি।

কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৬
▎সর্বশেষ

ad