ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

Anima Rakhi | আপডেট: ১৫ জুলাই ২০২২ - ০৭:০৬:০৬ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রাচীন খাল উদ্ধারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের সামনে ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে লালপুর যাওয়ার সড়কের দু’পাশের খাল উদ্ধারের দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নদী রক্ষা কমিটি ‘নোঙর’ এর সভাপতি শামীম আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন, রুবেল ভুইয়া, মো. কামাল উদ্দিন, ইকবাল হোসেন, অন্তর খান, শাকিল আহমেদ, সাইফুল ইসলাম, মো. আল- মামুন, মো. জুনায়েদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের দুপাশে থাকা প্রাচীন খালটির বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে বাড়ি ঘর নির্মাণ ও ভরাট করে ফেলেছে একটি মহল। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতাসহ জমি সেচে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালগুলো উদ্ধারে বহু চেষ্টা করা হলেও অদৃশ্য কারণে তা সম্ভব হচ্ছেনা।’
কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫
▎সর্বশেষ

ad