ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ১৫ জুলাই ২০২২ - ০৫:৪৭:৩১ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কফিনের ভেতর থেকে অর্ধগলিত মধ্য বয়সী অজ্ঞাত নামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দেরবাড়ি গ্রামের কংশ নদের বালুর চর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কংশ নদীর বালুর চরে কফিনে কাফনের কাপড় পড়ানো পুরাতন কম্বল ও চাদর জড়ানো একটি মরদেহ সন্ধান পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রায় ৫০ বছর বয়সী নারীর মরদেহ হবে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কফিনটি ভেসে এসে বালুতে আটকে যেতে পারে এমন ধারণাও করা হচ্ছে। তবে উদ্ধারকৃত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭
▎সর্বশেষ

ad