ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৫ জুলাই ২০২২ - ০৫:৪১:০৮ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে আছিয়া খাতুন নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের বন্দে আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া খাতুন গরু-ছাগল লালন পালন করতেন।

ওইদিন সন্ধ্যায় তার ছাগল বাড়ি না আসায় তিনি খুঁজতে বের হন এলাকায়। এসময় ওই এলাকার বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আছিয়া খাতুন। এদিকে আছিয়া খাতুন বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের তারের সাথে পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সৌরভ সাহা জানান , পরিবারের পক্ষ থেকে কোনপ্রকার অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০
▎সর্বশেষ

ad