ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Anima Rakhi | আপডেট: ১৪ জুলাই ২০২২ - ০৩:৩০:০২ পিএম

ডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে খালাস দেওয়া হয়।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি ফরিদ আহমদ হাজারী বলেন, নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন দণ্ডিতরা।

এ ঘটনায় মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক।

কিউটিভি/অনিমা/ ১৪,০৭.২০২২/বিকাল ৩.২৯

▎সর্বশেষ

ad