ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১৪ জুলাই ২০২২ - ০২:৩৯:৩৫ পিএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস পাঠানো হয়। মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে, যা ত্রিপুরায় স্থানীয়ভাবে উৎপাদিত।

ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারি পরিচালক দীপক বৈদ্য এসব আনারস নিয়ে আসেন। চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা মনিষ সিং এসব আনারস গ্রহন করেন। এ সময় জানানো হয়, উপহার হিসেবে এর আগেও ফল বিনিময় হয়েছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের আরো উন্নতি ঘটবে।

কিউটিভি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ২.৩৯

▎সর্বশেষ

ad