ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

তিস্তার চরে ১০০ কোটি টাকার আলিবাবা থিম পার্ক

superadmin | আপডেট: ১১ জুলাই ২০২২ - ১১:০৮:৩৫ পিএম

ডেস্কনিউজঃ নদী আর প্রকৃতির মেলবন্ধনে তিস্তার ৫০ একর চরের জমিতে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে আলি বাবা থিম পার্ক। শিশুদের জন্য বিনোদনসহ আছে সব বয়সীদের অবসর কাটানোর সুব্যবস্থা। আধুনিকতার ছোঁয়ায় এই পার্ক দৃষ্টি কড়েছে সবার। পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নিতে এই ব্যাতিক্রম আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

পূব আকাশের সুশীতল বাতাস, বরফ গলা পানির স্রোত ধারার সূর, সবুজে ভরপুর সুনশান নিরবতা জানান দিচ্ছে আলিবাবা থিম পার্ককে।

বর্ষায় পানিতে ভরে থাকে চরজমি। শুকনোয় সাদা বালুর আস্তরন। তিন দিকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেষে গড়ে ওঠা এই পার্ক গ্রামীণ জনপদকে দিয়েছে ভিন্ন এক আদল। দর্শনার্থীরা আগ্রহ নিয়েই আসছেন এখানে।

নানা রঙের ফুলের বাহার। আলী বাবার আশ্চর্য প্রদীপ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য পার্ককে দিয়েছে ভিন্ন মাত্রা। ভেতরের মেঠোপথে সবুজ অরণ্যের প্রাণের ছোঁয়া।

অপূর্ব নৈসর্গিক শৈলি ফুটিয়ে তোলা হয়েছে আলিবাবা পার্কের সব জায়গায়। ৩০ ধরনের রাইডের পাশাপাশি আছে রাত কাটানোর সু-ব্যবস্থাও। অ্যারাবিয়ান, ভারতীয়, চাইনিজ, দেশীয় খাবারের ব্যবস্থা থাকছে হোটেলগুলোতে।

রংপুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে গাইবান্ধার সুন্দর গঞ্জের তারাপুরে একশ’ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই থিম পার্ক।

বিপুল/১১.০৭.২০২২/রাত ১১.০০

▎সর্বশেষ

ad