ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নিহত ৫

superadmin | আপডেট: ১১ জুলাই ২০২২ - ১০:২৪:১৯ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও আহত হয়েছেন আটজন।

সোমবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো: রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাইয়ার জলুয়ার দিঘীর মধ্যে একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, আরেকটি খাদে পড়ে আছে।

তিনি আরো জানান, নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বিপুল/১১.০৭.২০২২/১০.২০

▎সর্বশেষ

ad