ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১১ জুলাই ২০২২ - ০৯:৫৫:০৯ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদ-উল-আযহা’র দিন রবিবার (১০ জুলাই) রাত প্রায় সাড়ে আটটার সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত লক্ষীকান্ত বর্মনের পুত্র নিরেন চন্দ্র বর্মন(৬৫)।

এলাকাবাসীরা জানায়, খালি পায়ে ওই বৃদ্ধ তার পুরাতন বাড়ীতে বৈদুৗতিক বাতির সুইস দিতে গিয়ে অসাবধানতাবশত সুইস বোর্ডে বিদ্যুতের সাথে জড়িয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘ সময় বৃদ্ধকে দেখতে না পেয়ে ঘরের ভিতর থেকে মেইন সুইস বন্ধ করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ বিদ্যুতায়িত হয়ে নিরেন বর্মনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad