
ডেস্কনিউজঃ স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের দিন (১০ জুলাই) সকালে ভোলা শহরতলীর আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ রায়হান নামে একজনকে আটক করেছে।
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহতখুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে চলে যায়। নাহিদ এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রায়হানের হাতে থাকা বটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন। স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত
বিপুল/১০.০৭.২০২২/ বিকাল ৩.৫৪



