ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ৯২৪ কোটি টাকা

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ১০:৩২:৩৯ পিএম

ডেস্কনিউজঃ দেশে আর দুদিন পর আগামী রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মুসলমানদের অন্যতম বড় এ উৎসবকে ঘিরে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ঢল নেমেছে। মাত্র ছয় দিনে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা করে) ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বল‌ছে, চলতি জুলাই মাসের প্রথম ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসী বাংলা‌দেশিরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে সবসময়ই রেমিট্যান্স প্রবাহ বাড়ে‌। এ ছাড়া এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

তার আগের অর্থবছরে (২০২০-২১) রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার। এ ছাড়া গত জুন মাসে রেমিট্যান্স এসেছে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর আগের বছরের এই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার।

বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১০.২৭

▎সর্বশেষ

ad