ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ০৪:০৯:০৪ পিএম

ডেস্কনিউজঃ ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।

বৃহস্পতিবার মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা মোড় পর্যন্ত সবচেয়ে বেশি যানজট দেখা গেছে।

গাজীপুর জেলার মহাসড়কে ভোগড়া বাইপাস পয়েন্ট, বোর্ড বাজার, টঙ্গী বাজার ও স্টেশন রোডে যানজট দেখেছেন ইউএনবি প্রতিনিধি।

আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর পর্যন্ত যানজট একই ছিল।

মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগছে বলেও দাবি করেছেন যাত্রী ও গাড়িচালকরা। কোথাও কোথাও গণপরিবহন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মানুষকে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের জন্য ইতোমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : ইউএনবি

বিপুল/০৭.০৭.২০২২/ বিকাল ৪.০১

▎সর্বশেষ

ad