ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

২০তম আন্তর্জাতিক পাহাড়ি ম্যারাথনে বাংলাদেশি পতাকা

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ১১:৫৩:২০ পিএম

ডেস্ক নিউজ : জার্মান প্রবাসী শিব শংকর পাল এই ম্যারাথনে অংশগ্রহণ করে উড়ালেন লাল-সবুজ পতাকা। কোভিড-১৯ এর কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার ভূস্বর্গ সুইজারল্যান্ডের Zermatt এলাকায় সর্বোচ্চ ও পৃথিবীর সুন্দরতম পর্বত মাতারহর্ন ( Matterhorn) পার্বত্য এলাকায় ও তবলারনে (Toblarone) বিশ্ববিখ্যাত চকলেট ও গাড়িবিহীন পাহাড়ি জনপদে Zermatt ২০তম আন্তর্জাতিক Marathon অনুষ্ঠিত হয়।

এবারের ম্যারাথনে ৬০টি দেশের প্রায় তিন হাজার দৌড়বিদ অংশ নেন। জার্মান প্রবাসী ষাট ছুঁইছুঁই বয়সী দোহার নবাবগঞ্জের শিব শংকর পাল বাংলাদেশি পতাকা হাতে দৌড়ান। তিনি এই পর্যন্ত ১১৬টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন। এর মধ্যে হিমালয়, টোকিও, নিউইয়র্ক, দুবাই, ফ্রাংকফোর্ট, বার্লিন, তেলআবিবসহ অনেক ঝুঁকিপূর্ণ ম্যারাথনেও অংশ নিয়েছেন। জীবনদশায় ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণের ইচ্ছা তার।

পুরুষদের মধ্যে ইতালিয়ান ম্যারাথন দৌড়বিদ রামুজ পিয়ারে আনড্রেয়া প্রথম হন, ৫০ কিলোমিটার এই আল্ট্রা ম্যারাথনে তার সময় লেগেছে চার ঘণ্টা পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড।

মহিলাদের মধ্যে লজিয়া ইভানা প্রথম হন, ৪২ কিলোমিটার দৌড়ে তার সময় লেগেছে তিন ঘণ্টা চল্লিশ মিনিট চার সেকেন্ড। প্রায় তিনশ স্বেচ্ছাসেবক কাজ করেছেন এই ম্যারাথনকে সফল করার জন্য।

অংশগ্রহণকারীদের মেডেল দেওয়া হয় ও বিজয়ীদের তাৎক্ষণিক ফুলেণ শুভেচ্ছা দেওয়া হয় মাতারহর্ন পাহাড়ের চূড়ায়। লজিয়া ইভানা বলেন, পাঁচবারের পর এবার প্রথম হলেন।

ফিনিশিংয়ে আমাদের বাংলাদেশিদের গৌরব বাংলাদেশের পতাকা হাতে স্ত্রী, কন্যা ও বাংলা মিডিয়ার সাথে আনন্দ উল্লাস করেন শিব শংকর। এ সময় মাথায় ভর করে পা উপরে তুলে তার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন এবং মিডিয়াকে বলেন, শরীর চর্চা সব মানুষের জন্য খুব জরুরি ও তার অদম্য ইচ্ছাশক্তিই আজ এ আন্তর্জাতিক ম্যারাথনে সাফল্য এনে দিয়েছে।

কিউটিভি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৫৩

▎সর্বশেষ

ad