ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বোচাগঞ্জের সায়মা পারভেজ রিসোর্ট বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ০৩:১৭:১৩ পিএম

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শত কর্মব্যস্ততার মধ্যেও মানুষ একটু বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আবার অনেকেই বিনোদনের খোঁজে দেশের একপান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়ান। তাই বিনোদন প্রেমী মানুষের একটু বিনোদনের চাহিদা মেটাতে দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার দৌলতপুরে সায়মা পারভেজ রিসোর্ট অনেকেরই দৃষ্টি কেড়েছে। তাই উদ্বোধনের পর থেকেই এই নতুন রিসোর্টটি বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত। ইতিমধ্যে অনেকেরই দৃষ্টি কড়েছে সায়মা পারভেজ রিসোর্ট।

সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের পাশের্^ই দৌলতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নে অবস্থিত এই রিসোর্ট বোচাগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র। এই রিসোর্টে শিশুদের জন্য বিভিন্ন রাইড, সুইমিংপুল, স্প্রিড বোর্ড, পেডেল বোর্ড, ভাসমান ঝর্ণা সহ বিভিন্ন আকর্ষনীয় সাজে সজ্জিত করন করা হয়েছে।রিসোর্টের স্বত্বাধিকারী মোঃ সাদরুল পারভেজ জানান, এলাকার সর্বস্তরের মানুষের বিনোদনের কথা চিন্তা করেই তিনি প্রায় ১০ একর জায়গা জুড়ে সায়মা পারভেজ রিসোর্ট চালু করেছেন। প্রতিদিন আশপাশের মানুষ সহ দুর দুরান্ত থেকে অসংখ্যা মানুষ রিসোর্টে বেড়াতে আসছেন। ভবিষ্যতে তিনি এই রিসোর্টটিকে আরো আধুনিকায়ন ও নতুন নতুন রাইড সংযোজন করবেন বলে জানান।

কিউটিভি/অনিমা/০৫.০৭.২০২২/বিকাল ৩.১৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad