ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাণীশংকৈল কৃষক লীগের সম্মেলনে সভাপতি রহিম সম্পাদক দিগেন।

Anima Rakhi | আপডেট: ০৩ জুলাই ২০২২ - ১২:৩৭:৪০ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২ জুলাই) বিকেলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক  সল্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা,জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু,সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক পবারুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ,কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য আরমানুল হক পার্থ ও লুৎফুল বারী, পৌর মেয়র ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আলম,ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, পীরগঞ্জ উপজেলার কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিল , হরিপুর কৃষক লীগের সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন চন্দ্র রায়।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad