ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

superadmin | আপডেট: ০২ জুলাই ২০২২ - ০৬:১৪:৪৩ পিএম

ডেস্কনিউজঃ হজের পালনের জন্য সৌদি আরব পৌঁছানোর পর আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশি মারা গেলেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত চারজন হলেন তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।

তাদের মধ্যে তপন খন্দকারের ঢাকার লালবাগের বাসিন্দা। তিনি ১ জুলাই মারা যান। বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের মৃত্যু হয় ৩০ জুন। সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামের মো. রফিকুল ইসলামের ৩০ জুন মারা যান। আর টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মো. আবদুল গফুর মিঞা মারা যান ২৮ জুন।

গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

বিপুল/ ০২.০৭.২০২২/ সন্ধ্যা ৬.০৮

▎সর্বশেষ

ad