ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

Anima Rakhi | আপডেট: ০২ জুলাই ২০২২ - ১০:২৫:১৩ এএম

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেপাংয়ের বট কান্সুং থেকে তাদের আটক করে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। ইন্দোনেশিয়া হয়ে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল তারা।অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক মালয়েশিয়ার মেলাকা ও নেগ্রি সেম্বিলান রাজ্যের এমএমইএ’র পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইসহাক বলেন, তাদেরকে অবৈধভাবে জলসীমা অতিক্রম করে নৌকা থেকে মালয়েশিয়ার তীরে নামানোর চেষ্টা চলছিল।

তিনি জানান, ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি নৌকায় থাকা আরও ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এরা নৌকায় করে অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।আটক অভিযানের বর্ণনা দিয়ে ইসহাক আরও  বলেন, রাডারের মাধ্যমে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। এরপর আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান ওই এলাকায় পাঠানো হয়।এরপর কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অবৈধ নৌকা খুঁজে পাই। এসময় নৌকায় থাকা ৪১ জনকেই মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জেটিতে নিয়ে আসা হয় এবং আটক করা হয়।এ ঘটনায় মানবপাচারবিরোধী ও অভিবাসী চোরাচালানবিরোধী (সংশোধন) আইন ২০২২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে মামলা করা হয়েছে।

কিউটিভি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

▎সর্বশেষ

ad