ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বন্যা কবলিত মানুষের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২২ - ১০:৪৫:১১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত প্রত্যন্ত এলাকার দুর্গত প্রায় ৪’শত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট শাখা, দরগা গেইট শাখা এবং সুবিদ বাজার শাখার যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক মো. তোফায়েল ইয়াকুব, সিলেট শাখার ব্যবস্থাপক মো. খুরশীদ আলম, সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক মো. মোদাব্বির আহমেদ, ব্যাংক কর্মকর্তা হোসেন আহমদ, সিরাজ উদ্দিন, দিদার মোর্শেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ছৈলা আফজালাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান গয়াস আহমেদ, পরিমল চন্দ্র নাথ, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) প্রদীপ রঞ্জন দাস, এনজিও কর্মকর্তা বারিন্দ্র দাস সজীব প্রমুখ। উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পর্যায়ক্রমে সিলেটের বন্যা কবলিত নিম্নাঞ্চল এলাকায় বন্যায় অসহায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান বিতরণ অব্যাহত থাকবে। 

 

 

কিউটিভি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪১

▎সর্বশেষ

ad