ব্রেকিং নিউজ
প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প ইরানের প্রেসিডেন্টের সাথে এরদোগানের ফোনালাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া মাঠ শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের বৃষ্টিতে ভোগান্তি, মহাসড়কে যানজট-ধীরগতি ৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার বরিশাল বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি

সৌদি পৌঁছেন বাংলাদেশের ২৫ হাজার ৯৮১ হজযাত্রী

Ayesha Siddika | আপডেট: ২১ জুন ২০২২ - ০২:৫১:৪৪ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন করতে সোমবার (২০ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি। সোমবার (২০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৫ হাজার ৯৮১ জন রয়েছেন।  তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদিয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত চার হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

 

কিউটিভি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad