ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বড় মেয়েকে হত্যার পর স্ত্রী-ছোট মেয়েকে কুপিয়ে আহত

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ১১:১৯:৫২ এএম

ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় ১১ বছর বয়সী মেয়েকে জবাই করে হত্যার পর স্ত্রী ও অপর মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল স্বামী রশিদুল ইসলামের। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত রশিদুল স্ত্রী জেসমিন আখতারকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। 

এ সময় তার ১১ বছর বয়সী মেয়ে জিম এগিয়ে এলে তাকে জবাই করে হত্যা করে রশিদুল। এরপর ছোট মেয়ে জুইকেও কুপিয়ে আহত করেন।

পরে রশিদুল বিষপান ও নিজের গলায় ছুরি চালান। 

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও জুইকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘাতক স্বামী রশিদুল ইসলামকে পুলিশী পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad