ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু  

Anima Rakhi | আপডেট: ১৯ জুন ২০২২ - ১১:৪৮:৫৫ এএম
এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে লিখন চন্দ্র রায় নামের ষষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ই জুন) সকাল ৭ টা ৩০মিনিটে সোনরায় ইউনিয়নের বড়গাছা গ্রামের রেল লাইন পারাপারের সময় ওই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে লিখন চন্দ্র রায়(১১) চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী বলেন, গত তিনদিন ধরে লাইন পাড়া মন্দিরে সনাতন ধর্মালম্বীদের হরিনাম সংকির্ত্তন চলছিলো। আজ শনিবার ভোরে শেষ হয়েছে। সেখানে আনন্দ উল্লাসে অত্র এলাকার মানুষজনের ঠিকমত ঘুম হয়নি। হয়তো লিখন রেল লাইনে বসে থাকা অবস্থায় ঘুম ঘুম ভাব ছিল। ফলে এ দূর্ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী রেললাইনে কাটা পড়ে লিখনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কিউটিভি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad