ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Anima Rakhi | আপডেট: ১৮ জুন ২০২২ - ১১:৫৮:৫৯ এএম

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার ৬ উপজেলার ২০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। 

এ অবস্থায় দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত মানুষরা। অনেক পরিবার নৌকা ও বাঁশের মাচানে আশ্রয় নিয়ে দিন পার করছে। 

বসত বাড়ি পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পনির সংকট। 

বন্যা দুর্গত এলাকার মানুষরা জানান, “ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। যা কিছু ছিল সব ভাসিয়ে নিয়েছে। খাওয়ার মত কিছু নাই, থাকার মতো কোন স্থান নাই। এখন নৌকার মধ্যে বাচ্চাকাচ্ছা নিয়ে আছি।”

বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রেখেছে শিক্ষা বিভাগ। 

অন্যদিকে পানির তীব্র স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের ১শ’ মিটার ভেঙ্গে প্লাবিত হয়ে পড়েছে কয়েকটি গ্রাম।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাস থাকায় নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

কিউটিভি/অনিমা/১৮.০৭.২০২২/সকাল ১১.৫৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad