ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে নদ-নদীতে পানিবৃদ্ধি

Anima Rakhi | আপডেট: ১৬ জুন ২০২২ - ১০:১১:৪৯ পিএম

ডেস্ক নিউজ : উজানের ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, ব্রহ্মপূত্র ও তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে এসব নদনদীর নিম্নাঞ্চলে ঢুকছে পানি। 

গত দুদিনে উজানের ঢলে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরে ভাঙন কবলিত লোকজনের নীচু এলাকার বাড়ীঘরে পানি প্রবেশ করেছে। 

এদিকে রৌমারীতে কমতে শুরু করেছে জিঞ্জিরাম, কালো ও ধরনী নদীর পানি। বৃহস্পতিবার দুপুরে রৌমারীর যাদুরচর ইউনিয়নে পানিবন্দী ৬শতাধিক পরিবারে শুকনো খাবার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। 

এছাড়াও ২৪০০ শুকনো খাবারের প্যাকেট পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

কিউটিভি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad