ব্রেকিং নিউজ
হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু সাড়ে ৫শ ছাড়ালো প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প ইরানের প্রেসিডেন্টের সাথে এরদোগানের ফোনালাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া মাঠ শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের বৃষ্টিতে ভোগান্তি, মহাসড়কে যানজট-ধীরগতি ৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার বরিশাল বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

সৌদি পৌঁছল বাংলাদেশের ৭৫৭৩ হজযাত্রী

Ayesha Siddika | আপডেট: ১৩ জুন ২০২২ - ০৩:৩৭:১৪ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত (১২ জুন) ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।  রবিবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা যায়।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ হজযাত্রী যাবেন।

গত ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল রবিবার (১২ জুন) পর্যন্ত সৌদি আরবে মোট হজ ফ্লাইট গেছে ১৯টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত তিনটি ফ্লাইট রয়েছে।   

 

 

কিউটিভি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

▎সর্বশেষ

ad