ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু

superadmin | আপডেট: ০৯ জুন ২০২২ - ০৩:৩১:৫৬ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের দেওভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

এ তথ্য নিশ্চিত করে স্থানীয় নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী বলেন, বাড়ির গেইটে বিমলা রানী প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডা: নাজমুল হাসান বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অপর দুজন একে একে তাকে স্পর্শ করলে তারাও স্পৃষ্ট হন। এভাবে তিন গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বিপুল/০৯.০৬.২০২২/বিকাল ৩.২৮

▎সর্বশেষ

ad