ইউক্রেনে হতাহতের সংখ্যা জানাল জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ০৩ জুন ২০২২ - ১১:২১:৪২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া।  যুদ্ধ শুরুর পর থেকে ২ জুন পর্যন্ত দেশটিতে নয় হাজার ১৫১ ইউক্রেনীয় নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

এর মধ্যে নিহত হয়েছে চার হাজার ১৬৯ জন। আর আহত হয়েছে চার হাজার ৯৮২ জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর এই তথ্য জানিয়েছে। তবে প্রকৃত পরিসংখ্যান “অনেক বেশি” হতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

ওএইচসিএইচআর বলেছে, “অধিকাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।” সূত্র: আল-জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

▎সর্বশেষ

ad