ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

Anima Rakhi | আপডেট: ২৯ মে ২০২২ - ১২:৩৯:০২ পিএম

ডেস্ক নিউজ : সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার সকাল থেকেই আইনজীবী ও সংশ্লিষ্টদের সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখা হচ্ছে। আর বিচার প্রার্থী কেউ প্রবেশ করতে গেলে তার মামলা সংক্রান্ত প্রাথমিক তথ্য জেনে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই সুপ্রিম কোর্টে প্রবেশের প্রত্যেকটা গেটেই পুলিশের বাড়তি উপস্থিত দেখা গেছে।

গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মোড় ও দোয়েল চত্বরসহ আশপাশের ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে দু-পক্ষই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত হন কয়েকজন। এর পরেই বাড়ানো হল নিরাপত্তা। 

কিউটিভি/অনিমা/২৯.০৫.২০২২/দুপুর ১২.৩৮

▎সর্বশেষ

ad