ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির চেয়ারম্যান

Ayesha Siddika | আপডেট: ২২ মে ২০২২ - ০৮:০২:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : দুই দিনের সফরে আজ রবিবার বাংলাদেশে পৌঁছেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এরপর সফর কর্মসূচি হিসেবে দুপুরে রূপগঞ্জের পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ ক্রিকেটের বিভিন্নি অবকাঠামো ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এদিকে একাধিক সূত্র জানায়, গ্রেগ বার্কলের সৌজন্যে রাজধানীর একটি হোটেলে ডিনার পার্টির আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। সোমবার   বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে বার্কলের।এরপর বাংলাদেশ থেকে কলকাতা যাবেন বার্কলে। আইপিএলের প্লে-অফ ও ফাইনাল খেলা দেখবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়ার কথা রয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad