৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

Mohon | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ১১:৪০:১৭ এএম

নিউজ ডেক্স : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারও সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় তার পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইমরানের শারীরিক অবস্থা এবং কারাগারের পরিবেশ নিয়ে আশঙ্কা করছে। পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ তথ্য জানান।

বিষয়ে জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছেন, যে পরিবেশে ইমরান খানকে রাখা হয়েছে, তা অমানবিক বা অপমানজনক আচরণের পর্যায়ে পড়তে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে তার বোনসহ দলীয় নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

 

 

কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৩৯

▎সর্বশেষ

ad