এনরিকের সামনে পিএসজির ‘আজীবন চুক্তি’, ফুটবল ইতিহাসে এমন প্রস্তাব পায়নি কেউ

Mohon | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ১২:১৯:৪৩ পিএম

ক্রীড়া ডেস্ক : কাঁড়ি কাঁড়ি অর্থ, বিশ্বসেরা সব তারকা নিয়ে বছর শেষে হতাশার গল্প।’— ফুটবলে এই কথা মানেই যে পিএসজির দিকে আঙুল তোলা হচ্ছে তা এক বছর আগেও এক বাক্যে মেনে নিতেন ফুটবল ভক্তরা। বছরখানেক আগেও যে ক্লাবের ইতিহাসে ছিল না ইউরোপের মেজর কোন শিরোপা, তাদের মাথায় এখন মহাদেশের পাশাপাশি বৈশ্বিক শিরোপার মুকুট। আর সে মুকুটের প্রতিটি পালক নিজ হাতে বসিয়েছেন কিংবদন্তি স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

এমন সব আন্ডারডগ তারকা নিয়েই গত মৌসুমে ‘আরব্য রজনীর’ রূপকথার গল্প লিখেছেন তিনি। ২০২৫ পঞ্জিকাবর্ষে সম্ভাব্য সাত ট্রফির মধ্যে ছয়টি জিতেছেন তিনি! উঠেছেন সবকটি শিরোপা মিশনের ফাইনালে! একমাত্র ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে ফাইনালে হার চাঁদের কলংকের মতো হয়ে আছে। 

 

 

 

কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad