ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

২৩ বছরে পা দিলেন শাহরুখকন্যা সুহানা

Ayesha Siddika | আপডেট: ২২ মে ২০২২ - ০৫:৪০:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি স্কুলে ছেলেবেলা কাটে সুহানার। ছোটবেলা থেকেই তিনি ফুটবল খেলায় পারদর্শী ছিলেন। এমনকি সেসময় স্কুলে ফুটবল টিমকে নেতৃত্বও দিয়েছেন সুহানা। এরপর যুক্তরাজ্যে নাটক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। সেসময় নাটকে ব্যতিক্রমী অবদানের জন্য তিনি ’রাসেল কাপ’ জিতেন। কলেজে পড়ার সময় সুহানা নাটক ও থিয়েটারে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বন্ধুদের সঙ্গে তিনি ’দ্য গ্রে পার্ট অফ ব্লু’ নামে একটি শর্ট ফিল্মও তৈরি করেছিলেন। যেটি পরবর্তীতে নেটমাধ্যমে বশে সাড়া ফেলে। যুক্তরাজ্যে নাটক নিয়ে পড়া শেষে যুক্তরাষ্ট্রের নিউেইয়র্কে অভিনয় নিয়ে ২ বছরের একটি কোর্স করেন তিনি।

অভিনয়ের মনোযোগ দেওয়ার পাশাপাশি, সুহানা বেলি ড্যান্সিংও শিখছেন। মুম্বাইয়ের বেলি ড্যান্সার সঞ্জনা মুথরেজার কাছ থেকেই প্রশিক্ষণ দিচ্ছেন এই স্টার কিড। তবে অভিনয় ছাড়া আরও দুটি বিষয়ে সুহানার প্রবল আগ্রহ রয়েছে। আর তা হলো ফ্যাশন এবং মেকআপ। ২২ বছর বয়সী এই উঠতি তারকার মেকআপ দক্ষতা ইতোমধ্যে সবার নজর কেড়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফ্যাশন ও পোশাকের চর্চাও ব্যাপক। তিনি এতোটাই জনপ্রিয় যে ইনস্টাগ্রামে সুহানার একটি ফ্যান পেজ রয়েছে যা শুধুমাত্র তার পোশাক, ব্যাগ, জুতা, গহনা ইত্যাদি অনুসরণ করে।

তবে এসবকিছুর বাইরে সুহানা বাবার হাত ধরে ব্যবসা শেখারও চেষ্টা করছেন। জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতার সঙ্গে আরিয়ান খান এবং সুহানা খান আইপিএলের ফ্র্যাঞ্জচাইজি ব্যবসায় যোগ দিয়েছেন বলে জানা গেছে। আইপিএলের অভিষেকে তাদের নিলামে অংশ নিতেও দেখা গেছে।

সূত্র: পিঙ্কভিলা

 

 

কিউটিভি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

▎সর্বশেষ

ad